কলকাতায় আজাদির স্লোগান তুলেই মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন কানহাইয়া কুমার
কলকাতায় এসে, নাগরিকত্ব নিয়ে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি। পাল্টা কানহাইয়ার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।
CAA নিয়ে তারজার পারদ যখন সপ্তমে, তখন কলকাতায় দাঁড়িয়ে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি।