ডেঙ্গি মোকাবিলায় নতুন উদ্যোগ কলকাতা পুরসভার, চালু রেসপন্স টিম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2020 05:19 PM (IST)

ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। চালু হল ডেঙ্গি রেসপন্স টিম। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ডেঙ্গি মশার লার্ভা নিধনের কাজ করবে এই দলের সদস্যরা। জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।