আজ থেকে বাড়ল মেট্রো রেলের ভাড়া, জেনে নিন নতুন ভাড়া কত হল

আজ থেকে বাড়ছে মেট্রোর ভাড়া।  মেট্রো রেল সূত্রে খবর, প্রথম ২ কিমি পর্যন্ত মেট্রো যাত্রার ভাড়া ৫ টাকা। আগে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। এখন ৫ কিমি পর্যন্ত মেট্রোর ভাড়া হল ১০ টাকা। অর্থাত্‍ এই ধাপে ভাড়া বাড়ল দ্বিগুণ। ৫ থেকে ১০ কিমি পর্যন্ত ভাড়া হল ১৫ টাকা। আগে ভাড়া ছিল ১০ টাকা। অর্থাত্‍ নতুন ভাড়া হচ্ছে পুরনো ভাড়ার দেড়গুণ। ১০ থেকে ২০ কিমি পর্যন্ত মেট্রোয় সফরের জন্য আগে লাগত ১৫ টাকা। এখন ভাড়া বেড়ে হচ্ছে ২০ টাকা। এখন ২০ কিমির বেশি যেতে হলে কোনও যাত্রীকে ২৫ টাকা দিতে হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola