চালু মেট্রো, 'ই-পাস ডাউনলোড করতে পারছি না, কেউ হেল্পও করছে না', সমস্যায় যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2020 10:59 AM (IST)

আজ থেকে নতুন নিয়মে চালু কলকাতা মেট্রো পরিষেবা। মানতে হবে দুরত্ববিধি, ই-পাস সংক্রান্ত সমস্ত বিধি। কিন্তু সেই নতুন নিয়মেই অফিস যাত্রীদের পড়তে হচ্ছে সমস্যার মুখে। অফিস টাইমে ই-পাস ডাউনলোডে সমস্যায় বিরক্ত যাত্রীরা।