বুধবার লোকাল ট্রেন চালুর পাশাপাশি বাড়ছে মেট্রো, অফিস টাইমে ৭ মিনিট অন্তর মেট্রো
১১ নভেম্বর থেকে চালু লোকাল। তার সঙ্গে বাড়বে মেট্রোও। ১১ নভেম্বর থেকে চলবে ১৯০টি মেট্রো। জানা গিয়েছে, লোকাল ট্রেন চালু হলে মেট্রোর চাহিদা বাড়বে। এটা আন্দাজ করেই আগামী বুধবার থেকে মেট্রোর পরিষেবা বাড়ান হচ্ছে। অফিস টাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো।