মধ্য কলকাতায় ঘেঁষাঘেঁষি করে চলছে বাজার, বুড়ো আঙুল লকডাউনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2020 10:10 AM (IST)

কোলে মার্কেট, বৈঠকখানা বাজার, স্কট লেন, আমহার্স্ট স্ট্রিট, মধ্য কলকাতার একটা বড় অংশে বৃহস্পতিবার সকালে এভাবেই বাজার করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। কে বলবে লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সতর্কবার্তাকে উপেক্ষা করেই চলছে কেনাকাটা।