করোনা: মুখ্যমন্ত্রীর সতর্কতার পরেই লকডাউন কার্যকরে আরও কড়াকড়ি ভবানীপুরের পদ্মপুকুরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2020 08:19 PM (IST)

ভবানীপুরের পদ্মপুকুরের কিছু এলাকা সিল, লকডাউনে বিশেষ কড়াকড়ি। স্থানীয় কাউন্সিলর ও ভবানীপুর থানার পুলিশের তদারকিতে এলাকায় বিশেষ ব্যবস্থা। আজ মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেই শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। পদ্মপুকুরের লকডাউন পরিস্থিতির ছবি তুলে ধরলেন এবিপি আনন্দের প্রতিনিধি হিন্দোল দে।