লকডাউনে অকারণে রাস্তায়,ডাফরিন রোডে কান ধরে ওঠবোস করালো পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2020 08:03 PM (IST)

নিষেধাজ্ঞা সত্ত্বেও বিনা কারণে এখনও রাস্তায় বেরোচ্ছেন অনেকে, কেউ কেউ আবার পুলিশকে দেখলেই পরে নিচ্ছেন মাস্ক। ডাফরিন রোডে এমনই কয়েকজন নিয়মভঙ্গকারীকে কান ধরে ওঠবোস করালো পুলিশ। কলকাতা পুলিশের তরফে আগেই জানানো হয়েছে, মাস্ক ছাড়া এবং অকারণে কোনওভাবেই রাস্তায় বেরোনো যাবে না।