Majerhat bridge update: আগামী সপ্তাহে Majerhat Bridge-এর উদ্বোধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2020 02:24 PM (IST)

আগামী সপ্তাহে হবে Majerhat Bridge-এর উদ্বোধন। তবে কবে উদ্বোধন তা নিয়ে সিদ্ধান্ত হবে সোমবার। মুখ্যমন্ত্রীকে দিয়ে হবে সেতুর উদ্বোধন। জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
ব্রিজ উদ্বোধনের মাঝে রেলের ছাড়পত্রটুকু অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, গতকালই রাজ্যের হাতে চলে এসেছে যে ছাড়পত্র। সোমবার দিন দফতর খোলার পরই পরবর্তী কী কাজ বাকি রয়েছে খতিয়ে দেখে কী ভাবে উদ্বোধন হবে তা নিয়ে সিদ্ধান্ত।
দু-বছর আগে মাঝেহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই কলকাতার দক্ষিণ অংশ ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার সংযোগ অনেকাংশে ব্যাহত হচ্ছিল এতদিন। আগামী সপ্তাহেই এতদিনের সেই সমস্যা মিটতে চলেছে।