‘কেন স্বাধীনতার ৭৩ বছর পর দেখাতে হবে যে মা-বাবার জন্ম কোথায়?’ প্রশ্ন মমতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  17 Dec 2019 04:39 PM (IST)
ABP News

জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল রাসবিহারী মোড় হয়ে প্রতিবাদ মিছিল ভবানীপুরের যদুবাবুর বাজারে শেষ হয়। কাল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত তৃতীয় মিছিল করবেন তৃণমূলনেত্রী। শুক্রবার তৃণমূল ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মিছিল শেষের পর, বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন--

* সংবিধানকে পর্যুদস্ত করা হয়েছে।
* গণতান্ত্রিক কাঠামো নষ্ট করা হয়েছে।
* আমাদের একমাত্র পথ রাস্তায় নামা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।
* আমরা ঝগড়া-বাটোয়ারা করি না। সবাই সবাইকে ভালবাসি। ভালবাসাই আমাদের ধর্ম।
* আজ একটা দল ভোটে জিতে এসেছে বলে গায়ের জোরে যা ইচ্ছে তাই করবে, মানা যায়?
* আমি কি পশ্চিমবঙ্গে বলতে পারি, রাজ্যের সব প্রপার্টি আমার হয়ে গেল?
* উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বলছে বেরিয়ে যাও।
* উত্তর-পূর্ব, দিল্লি জ্বলছে।
* ওরা নাকি সবাইকে নিয়ে চলবে।
* ভোটে বলল সবকা সাথ, সবকা বিকাশ। কোথায় হল?
* বলছে নাগরিক অধিকার দেব। কাকে দেবে?
* ওদের ভাষায় আমরা নাগরিক নই।
* বাইরে থেকে যারা আসবে, পাঁচ বছর থাকবে, তাদের নাগরিকত্ব দেবে। আমরা কোথায় যাব?
* ১০ হাজারকে নাগরিকত্ব দেওয়ার নাম করে এক লক্ষের মধ্যে ৯০ হাজারকে বাদ দেওয়া।
* অসমে চুক্তি হয়েছিল। তার অংশ ছিল। অসমেও ১৩ লক্ষ লোককে বাদ দিয়েছে।
* বহু লোক সুইসাইড করেছে। এর দায় কে নেবে?
* মানুষকে ভয় দেখাচ্ছে। পিঁয়াজের দাম দু’শো টাকা।
* এরপর হিন্দুত্ব বাজারে বিক্রি করবে।
* কখনও শিখ তাড়াবে, কখনও বাঙালি তাড়াবে।
* রিজার্ভ ব্যাঙ্ক বলেছে ১ লক্ষের বেশি টাকা দেবে না।
* ঘরে রাখলে নোটবন্দি, ব্যাঙ্কে রাখলে ঝুটবন্দি।
* আমরা সবাই নাগরিক। নাগরিকে নাগরিকে ভেদাভেদ করা যাবে না।
* আমার অধিকার কেড়ে নিতে দেব না।
* স্বাধীনতার ৭৩ বছর পর দেখাতে হবে, মা-বাবার জন্ম কোথায়? এটা কোনও কথা নাকি?
* বাংলায় করতে দেব না। দিল্লি, পঞ্জাব, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারের মুখ্যমন্ত্রী বলেছে করতে দেবে না।
* এরপর বিজেপির রাজ্যগুলিকেও বলতে হবে, সেখানে হবে না।
* রেলব্লক না, রাস্তা অবরোধ নয়।
  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • ‘কেন স্বাধীনতার ৭৩ বছর পর দেখাতে হবে যে মা-বাবার জন্ম কোথায়?’ প্রশ্ন মমতার

TRENDING VIDEOS

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP3 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের3 Hour ago

কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে4 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন