Fire at Bagbazar: পোড়া ছাই আর চোখের জলই এখন সম্বল বাগবাজারের ঝুপড়িবাসীদের

আগুন নিভেছে, কিন্তু চোখের জল থামেনি। বুধবার শীতের রাতে মাথার ওপর ছাদটাই গিলে খেয়েছে ভয়াবহ আগুন। তারপরও অনেক আশা নিয়ে ভোরের আলো ফুটতেই শুরু হয়েছিল শেষ সম্বলের খোঁজ। কিন্তু ছাই সরিয়ে তেমন কিছুই আর হাতে এল না। বাগবাজারের ঝুপড়িবাসীদের মধ্যে এখন সম্বল বলতে একটাই, চোখের জল। আধপোড়া হাঁড়িটা আছে, কিন্তু ড্রাম ভরা চাল তো এখন আর খাওয়ার অবস্থায় নেই। আর রান্নাই বা হবে কিসে? সব সিলিন্ডার তো ফেটে একশেষ হয়েছে আগের দিন রাতেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola