শেষ দেখে ছাড়বেন, বুঝিয়ে দিলেন মিমি চক্রবর্তী

কটূক্তি-শ্লীলতাহানিকাণ্ডে অভিযুক্তকে সনাক্ত করলেন মিমি চক্রবর্তী। গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে ট্যাক্সিচালককে চিনিয়ে দেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।
 
প্রেসিডেন্সি জেলে টিআই প্যারেডে সনাক্ত করা হল কটূক্তি-শ্লীলতাহানিকাণ্ডে অভিযুক্ত ট্যাক্সিচালককে।

শুক্রবার বেলা ১২টা নাগাদ আলিপুর আদালতে যান মিমি চক্রবর্তী। আদালতের কাজ শেষ করে, যান প্রেসিডেন্সি জেলে।
সেখানেই অভিযুক্ত সনাক্ত করেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী।


বালিগঞ্জ ফাঁড়ি থেকে নিজের গাড়িতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মিমি।
অভিযোগ, সেই সময় পাশ দিয়ে যাওয়া এক ট্যাক্সিচালক তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি করেন। শাসক দলের সাংসদের অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানা এলাকার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে অভিযুক্ত ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দিও দেন মিমি। এদিন সনাক্ত করলেন অভিযুক্তকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola