খুন? আত্মহত্যা? নাকি দুর্ঘটনা? বরানগরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

বরানগরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। পাড় থেকে উদ্ধার মোবাইল ফোন। খোয়া গেছে সোনার চেন, ওয়ালেট, দাবি পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের দাবি, নবমীর রাতে বন্ধুর বাড়িতে থাকার কথা বলে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে বের হন সৌরভ। বলেন, দশমীর সকালে ফিরে আসবেন। এরপর রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল ফোনটি। দশমীর সকালে ফোনে রিং বাজে। পরিবারের দাবি, এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, মোবাইল ফোনটি পড়ে রয়েছে বাড়ির কাছেই পুকুর পাড়ে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুকুর থেকে উদ্ধার হয়, পড়ুয়ার নিথর দেহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola