লকডাউনে তৎপর পুলিশ, সিঁথি মোড়ে পুলিশের নাকা চেকিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2020 03:04 PM (IST)

নতুন নির্দেশিকা মেনে তৃতীয় দফার লকডাউন কার্যকর করতে তৎপর পুলিশ। উত্তর শহরতলি থেকে কলকাতায় ঢোকার পথ কার্যত বন্ধ করে চলছে চিরুনি তল্লাশি। ডিসি ট্রাফিকের নেতৃত্বে সিঁথির মোড়ে চলছে নাকা চেকিং। একটি একটি করে গাড়ি তল্লাশির পর ঢোকানো হচ্ছে শহরে।