Netaji's 125th Birth Anniversary: আজ নেতাজি ভবনেও আসতে পারেন মোদি, খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে

আজ ২৩ জানুয়ারি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালন। সকাল থেকেই নেতাজি ভবনে (Netaji Bhawan) শুরু হয়েছে প্রস্তুতি, করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা। নেতাজির জন্মদিনে মরণোত্তর সম্মান দেওয়া হবে তাঁর সহযোদ্ধা আবিদ হাসানকে (Abid Hassan) । সম্মান দেবে নেতাজি রিসার্চ ব্যুরো। বিধানসভা ভোটের আগে নেতাজিময় রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, নেতাজি ভবনে আসতে পারেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর নেতাজি ভবনে আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola