করোনা আক্রান্ত এবার নাইসেডের ল্যাব টেকনিশিয়ান, ভর্তি বেলেঘাটা আইডিতে
এবার করোনা আক্রান্ত নাইসেডের এক ল্যাব টেকনিশিয়ান। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা আইডিতে ভর্তি হন নিমতার বাসিন্দা এই তরুণী। বেলেঘাটা আইডি এবং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার রাতে এই তরুণীকে বেলেঘাটা আইডিতে ভর্তি করার আগে তাঁর নমুনা পজিটিভ আসে। এরপরই তাঁর শশুড়বাড়ির সকলকেই রাজারহাটে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর. আক্রান্ত তরুণীর পরিবারে অনেকেই জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত। সেকারণে কোথা থেকে তিনি সংক্রামিত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
Corona Affected NICED Technician NICED Technician State Health Department Beleghata ID Nimta NICED Abp Ananda