অবশেষে সাধারণের জন্য খুলে দেওয়া হবে নিবেদিতা-প্রদর্শশালা
রবিবার বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির প্রদর্শশালার উদ্বোধন। ওই প্রদর্শশালা তৈরি করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। প্রদর্শশালায় স্ক্যান কোডের মাধ্যমে ইতিহাস প্রসিদ্ধ স্থান বা ঘটনার বিবরণ শোনা যাবে।