‘পরিবেশ শিক্ষা দফতরের বিষয়বস্তু নয়, প্রত্যাহার করতে বলেছি’, স্কুলবাস নির্দেশিকা নিয়ে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায়: আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনারাও একটা অনুষ্ঠান করলেন। পরিবেশ রক্ষা করা উচিত, তবে শিক্ষা দফতর যে কায়দায় করছে, সেই কায়দায় নয়। পরিবেশ শিক্ষা দফতরের বিষয়বস্তু নয়। এটা সামগ্রিকভাবে রাজ্য ও দেশের বিষয়। ২৬টি স্কুলকে নিষেধ করলেই যে পরিবেশ রক্ষা হবে, এমন মত আমার নয়। আমি শিক্ষা দফতরের কাছে জানতে চেয়েছি, কার নির্দেশে এই নির্দেশিকা জারি হয়েছে। সব কাগজপত্র দেখাতে বলেছি। এগুলি নীতিগত সিদ্ধান্ত, যা আমি এখানে শুনলাম। আমি আবার জানিয়ে দিচ্ছি, এটা (নির্দেশিকা) কার্যকর করা হবে না। আমি গোটা বিষয় আগকে খতিয়ে দেখব। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলব। যাঁর নির্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে, তাঁকে বলা হয়েছে প্রত্যাহার করতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola