মৃত্যু পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2020 07:45 AM (IST)

লড়াই থেমে গেলো পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের। আজ ভোর ৫টায় শেষ নিঃস্বাস ত্যাগ করে সে। গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানান সেপটিক শক ও মাল্টি অর্গান ফেলইয়র হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেলা ৯টা নাগাদ দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।