আগামী ৭ দিনের মধ্যে শেষ হবে কাজ, কালীপুজোর আগেই মাঝেরহাট ব্রিজ চালুর সম্ভাবনা

কালী পুজোর আগেই মাঝের হাট ব্রিজ চালুর সম্ভাবনা। সেতুতে পিচ ঢালাইয়ের কাজ চলছে। পূর্ত দফতর সূত্রে খবর, আগামী ৭দিনের মধ্যেই সেতুর কাজ শেষ হবে। তারপর ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। কাজ শেষে সার্টিফিকেট পাঠানো হবে রেলওয়ে সেফটি কমিশনে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই খুলে যাবে সেতু। ২০১৮ সালের দুর্গা পুজোর আগে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। মৃত্যু হয় কয়েকজনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola