সিঁথিকাণ্ডে আজ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট, মিলিয়ে দেখা হবে প্রত্যক্ষদর্শীর বয়ানের সঙ্গে

সিঁথিকাণ্ডে আজই মিলতে পারে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ এই ময়না তদন্তের রিপোর্ট। যার সঙ্গে মিলিয়ে দেখা হবে ঘটনার প্রত্যক্ষদর্শী আসুরা বিবির বয়ান। মৃত ব্যবসায়ীর মৃত্যুর কারণ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, আজ হোমিসাইড শাখার গোয়েন্দাদের কাছে যাবে মৃত ব্যবসায়ীর পরিবার। সেখানে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola