প্রতিবাদ শুরু করতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই: ঐশী
বিজেপিকে তুমুল আক্রমণ করেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী। বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তর্কবিতর্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিবাদে ভয় পাচ্ছে আরএসএস-বিজেপি।’ ঐশী মনে করেন, প্রতিবাদ শুরু করতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। তিনি বলেন, ‘বাংলাকে আমরা ধর্মের নামে ভাগ হতে দিইনি, আজও দেবনা। সবার জন্য পড়ার অধিকার, পছন্দ নয় আরএসএসের। চোখে চোখ রেখে আরএসএস-কে বলুন, আপনাদের রাজনীতি মানি না। এই লড়াই লম্বা লড়াই, এক হয়ে থেকে লড়তে হবে। পড়ুয়াদের রাস্তায় নেমে আরএসএসের বিরুদ্ধে বলতে হবে। সরকারের বিরুদ্ধে বললেই, দেশভক্তির নামে বন্দি করা হচ্ছে।