Reporter Stories: কাল মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি, যাবেন বেলুড়ে

আগামীকাল কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের এক অনুষ্ঠানে  থাকবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে তাঁর যাওয়ার কথা ছিল বেলুড় মঠে। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাস্তায় বিক্ষোভের আশঙ্কায় সড়কপথের পরিবর্তে প্রধানমন্ত্রীকে জলপথে নিয়ে যাওয়া হবে বেলুড়ে। ইতিমধ্যে মিলেনিয়াম পার্কের দখল নিয়েছে এসপিজি। প্রধানমন্ত্রীর জলপথে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সব কিছু খতিয়ে দেখছেন এসপিজির অফিসাররা। যে লঞ্চে করে মোদিকে নিয়ে যাওয়া হবে তা পরীক্ষা করা হচ্ছে। মিলেনিয়াম পার্কে রয়েছে নৌসেনাও। রিভার ট্রাফিক পুলিশের স্পিড বোটও তৈরি রাখা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola