কৃষি আইনের বিরোধিতায় এবার কলকাতায় পথে নামল SFI

দিল্লির কৃষক সমাবেশকে সমর্থন জানিয়ে SFI-এর মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। গতকালও কলকাতায় একটি মিছিল হয়েছিল। শিখ সম্প্রদায়ের মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন। এদিকে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন চিন্তা বাড়াচ্ছে সরকারের। উপর্যুপরি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতে একদফা বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেপি নাড্ডা ও নরেন্দ্র সিং তোমর। বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। ফের আবারও বৈঠক রয়েছে। সরকারের শর্ত মানতে তাঁরা নারাজ, জানিয়েছেন কৃষকরা। আজ সকাল থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তৈরি কৃষকরা। দিল্লি রোকো কর্মসূচির অঙ্গ হিসেবে চাক্কা জ্যামের প্রস্তুতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola