শুধু রাতে বাইপ্যাপ, খাচ্ছেন তরল খাবার, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিত্সকরা জানিয়েছেন, আগের থেকে আরও কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। ধীরে ধীরে কমছে শারীরিক সমস্যা। বারবার চোখ খোলার চেষ্টা করছেন। চেষ্টা করছেন কথা বলার। বেলভিউ সূত্রে খবর, মস্তিষ্কের 'এনসেফ্যালোপ্যাথি'-র গতিরোধ সফল হয়েছে। শুধুমাত্র রাতে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা তা খুলে ফেলা হচ্ছে।  ন্যাজাল ক্যানুলার মাধ্যমে সামান্য অক্সিজেন দিয়ে মাত্রা ৯৮% রাখা হয়েছে। রক্তচাপ ঠিক রাখতে ওষুধ দেওয়া হয়েছে। পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় ওষুধ দেওয়া হয়েছে। এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola