Soumitra Chatterjee Health Update: প্রথম দফায় ডায়ালিসিস নির্বিঘ্নে, আজ দ্বিতীয় দফা নিয়ে সিদ্ধান্ত
এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। রয়েছেন ভেন্টিলেশনেই। গতকাল তাঁর প্রথম পর্যায়ের ডায়ালিসিস হয়। তাঁর তিন দফার ডায়ালিসিস প্রয়োজন বলে মনে করেছিলেন চিকিৎসকরা। তবে প্রথম দফায় ডায়ালিসিস হয়েছে নির্বিঘ্নেই। আজ দ্বিতীয় দফার ডায়ালিসিস হবে কি না তা মূল্যায়ন করবেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে রয়েছে তাঁর ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা। ফুসফুস ও শরীরে বেড়েছে সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় তাঁর অন্ত্রে কোনও রক্তক্ষরণ হয়নি বলে জানা যাচ্ছে হাসপাতালের তরফে।
Tags :
Soumitra Chatterjee Health Update Soumitra Chatterjee Health ABP Ananda LIVE Abp Ananda Kolkata