Soumitra Chatterjee Health Update: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, ফের করা হতে পারে এমআরআই

গত ২৪ ঘণ্টায় জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রথম দফার রিপোর্ট বিশ্লেষণের পর জানালেন চিকিৎসকরা। স্নায়বিক সমস্যা খানিকটা কেটেছে, খবর হাসপাতাল সূত্রে। মূত্রনালীর সংক্রমণও যথেষ্ট নিয়ন্ত্রণে, খবর হাসপাতাল সূত্রে। শরীরের অন্যান্য প্যারামিটারও ঠিক আছে। কোভিড আক্রান্ত হলেও বাড়েনি ফুসফুসে সংক্রমণ। এনসেফ্যালোপ্যাথিও অনেকটা নিয়ন্ত্রণে,খবর হাসপাতাল সূত্রে। আগের থেকে কমলেও এখনও আছে অস্থিরতা। ইউরিয়া-সোডিয়ামের মাত্রা বেশি, তা নিয়ে আছে উদ্বেগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola