Sourav Ganguly Health: আজ হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন Sourav Ganguly, এরপর কতটা সাবধানতা?

আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা একদম স্বাভাবিক। আজ ফের সৌরভের ECG করা হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাড়া পাওয়ার সময়ে তিনি সাংবাদিক ও অনুরাগীদের উদ্দেশে কিছু বলবেন। এর জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে হাসপাতালের তরফে। আজ সকাল সাড়ে ৯টার পর যে কোনও সময়ে ছাড়া হতে পারে মহারাজকে। তবে বাড়ি ফিরলেও হাসপাতালের তরফ থেকে তাঁর ওপর নিরবিচ্ছিন্ন নজর রাখা হবে বলে জানা যাচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola