Sourav Ganguly Release Update: আজ হাসপাতাল থেকে ছুটি হতে পারে Sourav Ganguly-র

আজ হাসপাতাল থেকে ছুটি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। কিন্তু তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কথা বলা হবে, যাচাই করা হবে তাঁর শরীরের অবস্থা। তারপর ছুটি দেওয়ার মতো শারীরিকভাবে সুস্থ থাকলে ছেড়ে দেওয়া হবে তাঁকে, এমনটাই জানা যাচ্ছে উডল্যান্ডস হাসপাতালের তরফে। গতকাল তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েচিলেন আরও একদিন হাসপাতালে থেকে যেতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola