Sourav Ganguly Release Update: আজ নয়, আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ

আজ হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজেই চেয়েছেন আরও একদিন হাসপাতালে থাকতে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন দাদা। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা একদম স্বাভাবিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola