রাজ্য সরকার করোনা পরিসংখ্যান তথ্য গোপন করছে, অভিযোগ বিজেপির, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2020 09:06 AM (IST)

রাজ্যে এখন চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩২। নবান্নে জানালেন মুখ্যসচিব। কেন্দ্র ও রাজ্যের করোনা পরিসংখ্যান নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, করোনা-তথ্য গোপন করছে রাজ্য সরকার। ভিত্তিহীন অভিযোগ। পাল্টা দাবি তৃণমূলের।