৩১ জানুয়ারি মধ্যরাত থেকে টালা ব্রিজে বন্ধ সমস্ত যান চলাচল, ঘোরানো হচ্ছে গাড়ির রুট
৩১ জানুয়ারির মধ্যরাত থেকে টালা ব্রিজ বন্ধ। ৩১ তারিখের মধ্যরাত থেকে সমস্ত যান চলাচল বন্ধ। টালা ব্রিজ বন্ধ হওয়ার পর শুরু ভাঙার কাজ। উত্তরমুখী ছোট গাড়ি চলবে কাশীপুর উড়ালপুল দিয়ে। উত্তরমুখী ভারী গাড়ি চলবে লকগেট ব্রিজ দিয়ে। দক্ষিণমুখী গাড়ি চলবে ইন্দ্র বিশ্বাস রোড হয়ে। কাশীপুরে লেভেল ক্রশিং তৈরি করছে রেল। টালা ব্রিজ নিয়ে পরিবহণ-রেল-পুরসভা-পুলিশের বৈঠক। সোমবার দুপুরে টালা ব্রিজ যৌথ পরিদর্শন।