Chartered Accountant: দুর্নীতি দমন আইনে ধৃত গোবিন্দ আগরওয়ালের জামিন

দুর্নীতি দমন আইনে ধৃত গোবিন্দ আগরওয়ালের জামিন। শনিবার গণেশ চন্দ্র অ্যাভেনিউ থেকে তাঁকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। নিজেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরিচয় দিয়েছিলেন গোবিন্দ। ২ দিন জেল হেফাজতে থাকার পরেই স্বাস্থ্যজনিত কারণে জামিন। জামিন হলেও, বাড়ি থেকে বেরোতে পারবেন না গোবিন্দ আগরওয়াল। ২০১৮ সালে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। এই মামলায় নাম জড়ায় আয়কর দফতরের এক শীর্ষ কর্তাও। তাঁকেও নোটিস দিয়েছে পুলিশ। ক্যান্সারের চিকিৎসায় ভিনরাজ্যে, তাই এখনই আসতে পারছেন না, পুলিশকে এমনই জানিয়েছেন আয়কর অফিসার, খবর সূত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola