রিজেন্ট পার্কে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি, সম্পর্ক ভাঙার জের?

রিজেন্ট পার্কের আনন্দপল্লিতে প্রিয়াঙ্কা পুরকায়েত নামে এক তরুণী খুন। বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে জয়ন্ত হালদার নামে এক ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। পুলিশ তদন্ত করে জেনেছে, ওই যুবক পেশায় গাড়িচালক। তাঁর সঙ্গে মৃত তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এক প্রতিবেশীর বক্তব্য, জয়ন্ত বিবাহিত হওয়ায় প্রিয়াঙ্কা এই সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন। সেই টানাপোড়েন থেকে খুন বলেই অনুমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola