দিদিকে বলো কর্মসূচিকে কেন্দ্র করে মানিকতলায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
দিদিকে বলো কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সহায়তায় এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে মানিকতলা থানার সামনে বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানিকতলায় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডের অনুগামীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তীর মদতে এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে। মানিকতলা থানার পুলিশের সহায়তায় এই কাজ হচ্ছে। প্রতিবাদে মানিকতলা থানার সামনে বিক্ষোভ দেখান বিধায়ক অনুগামীরা। তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, এলাকায় বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত বিধায়কের অনুগামীরাই