বেহালায় চতুর্থীর দিন বস্ত্র বিতরণ করলেন কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তারক সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2020 12:09 AM (IST)

বেহালায় চতুর্থীর দিন এসএন রায় রোডে বস্ত্র বিতরণ। তবে কোনও পুজো কমিটির তরফে নয়, ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করলেন কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও তৃণমূল নেতা তারক সিংহ। তাঁর দাবি, প্রায় ৫ হাজার পুরুষ, মহিলা ও শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।