Badaun Gang Rape: উত্তরপ্রদেশের বদায়ুঁ গণধর্ষণের প্রতিবাদে তৃণমূলের অবস্থান কর্মসূচি

উত্তরপ্রদেশের বদায়ুঁ (Badaun) কাণ্ডের প্রতিবাদে সরব তৃণমূল। মেয়ো রোডে (Meyo Road) গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূলের অবস্থান। হাতে মোমবাতি, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ তৃণমূল নেতা মন্ত্রীদের। প্রতিবাদ কর্মসূচীতে রাজ্যের অঙ্গনওয়ারি কর্মীরাও। সেখানে শশী পাঁজা বলেন, "উত্তরপ্রদেশের পুলিশ সঠিক সময়ে কোনও পদক্ষেপ নেয়নি। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।" অন্যদিকে নাড্ডার সফরকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিল্লি থেকে কয়েক কিলোমিটার দূরে আন্দোলন করছে কৃষকরা, সেখানে যাওয়ার সময় পাননি। এখানে কৃষক সুরক্ষা অভিযানের নামে বেড়াতে এসেছেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola