করোনা আক্রান্ত রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী তথা বিধায়ক নির্মল মাজি, ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে

ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। আক্রান্ত শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। সূত্রের খবর, হালকা জ্বর, শ্বাসকষ্ট রয়েছে। মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী। এর আগে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণীসম্পদমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। প্রত্যেকেই বর্তমানে সুস্থ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola