Sourav Gangly-কে ব্রেকফাস্টে দেওয়া হল টোস্ট-ছানা-কনফ্লেক্স, দেখে নিন তাঁর শারীরিক অবস্থা নিয়ে কী জানালেন চিকিৎসক আশিস পাত্র
জিম করার সময় গতকাল হঠাৎই ব্ল্যাকআউট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভরতি করা হয় হাসপাতালে। করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। মাইল্ড হার্ট অ্যার্টাক হয়েছে সৌরভের। স্টেন্ট বসানোর পর সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত প্রয়োজন নেই বাইপাস সার্জারির। সৌরভের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনিতে ব্লকেজ রয়েছে। একটিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। আজ সকালেই রুটিন ইসিজি (ECG) হয়েছে সৌরভের। সেই রিপোর্ট সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সৌরভের শরীরে অক্সিজনের মাত্রা ৯৮%। মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। আরও স্টেন্ট বসানো নিয়ে আজ বা আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। একটি স্টেন্ট বসানোর পর ভালো আছেন সৌরভ। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে টোস্ট-ছানা-কনফ্লেক্স। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক আশিস পাত্র বলেন, 'ভালো আছেন সৌরভ। এখন একেবারেই সঙ্কটমুক্ত তিনি। জেনেটিক কারণেই এই রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি।'
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Bcci Abp Ananda Sourav Ganguly Health Update Sourav Ganguly