বেহালায় 'একজোট' তৃণমূল, তারক সিংহের নেতৃত্বে কর্মিসভা করে বিজেপিকে বার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 11:58 PM (IST)

বেহালার কর্মিসভা থেকে বিজেপিকে বার্তা দিল তৃণমূল। আজ ১১৬ নম্বর ওয়ার্ডে ওই কর্মিসভা হয় পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য তারক সিংয়ের নেতৃত্বে। যোগ দেন ৬টি ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং তৃণমূলের নেতা-কর্মীরা।