শ্রম দফতরের বৈঠকে ধুন্ধুমার, ২ মন্ত্রীর সামনেই গেট-হোর্ডিং-ফ্লেক্স ভেঙে রাস্তা অবরোধ
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার। ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মলয় ঘটকের (Moloy Ghatak) সামনেই উত্তেজনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বৈঠকে সমাধানসূত্র না মেলায় পথ অবরোধ। অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার খাতে যে টাকা তোলা হত, তার জন্য এই অর্গানাইজেশন কমিশন পেত। কিন্তু গত এপ্রিল মাস থেকে এই কমিশন পাওয়া বন্ধ হয়ে গেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ। স্লোগান দেওয়া হচ্ছে। হোর্ডিং ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছে। কেউ কেউ বলছেন, টাকাপয়সা খরচ করে এখানে সমস্যার সুরাহার আশায় এসেছিলেন। কিন্তু শুকনো আশ্বাস ছাড়া আর কিছু পাননি তাঁরা।
Tags :
Netaji Indoor Stadium Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata