পুলিশকর্মীর অসুস্থ হওয়ার খবর ঘিরে আচমকা উত্তপ্ত গড়ফা থানা, ভাঙচুর

আচমকা উত্তপ্ত গড়ফা থানা। ভাঙচুর করা হল থানার চেয়ার, ফুলের টব। ভেঙে দেওয়া হয় ডিউটি অফিসারের টেবিলের কাচ। অভিযোগ, পুলিশকর্মীদের একাংশ এই ভাঙচুর করেন। স্থানীয়দের দাবি, ঘটনার সূত্রপাত কোনও এক পুলিশকর্মী অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর থেকেই। স্থানীয়দের দাবি, সহকর্মীরা মনে করেন তিনি করোনা আক্রান্ত। যদিও ওই কর্মী করোনা আক্রান্ত কিনা, তা পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাস্থলে আসেন ডিসিএসএসডি প্রদীপ কুমার যাদব। পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। যদিও তিনি এ নিয়ে কিছু বলতে চাননি। এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola