করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2020 12:11 PM (IST)

করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভর্তি দক্ষিণ কলকাতার বেলভিউ ক্লিনিকে। হাসপাতাল সূত্রে খবর, কিছুক্ষন আগে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ সকালে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, বর্ষীয়ান এই অভিনেতার বয়স ৮৫।