করোনার কড়াকড়ির মধ্যেই আরও মন খারাপ করবে আবহাওয়া দফতরের পূর্বাভাস
করোনা আবহে নিউ নর্মালে প্রথম পুজো। কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কেমন যাবে পুজোর চারদিন? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে নোটিস। গভীর নিম্নচাপের জেরে হতে পারে ভারী বৃষ্টিও, জানাচ্ছে আবহাওয়া দফতর।
Tags :
Weather News ABP Ananda LIVE Alipore Meteorological Department South Bengal Abp Ananda Durga Puja 2020