Weather Report: আরও নামল কলকাতার পারদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি

গতকালের পর আজও তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা। গত কয়েকদিন ধরে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী দুদিন পারদ ফের কিছুটা উঠবে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola