ধর্মতলার মোড় সম্পূর্ণ শুনশান, নেই দূরপাল্লার বাস, জনমানবহীন শহরের ফুসফুস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2020 10:45 AM (IST)

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার বাসস্ট্যান্ড আজ একেবারেই ফাঁকা। শুনশান এলাকা। চলছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হাতে গোনা কয়েকটি গাড়ি। রয়েছে পুলিশি তৎপরতা। প্রায় একইরকম গড়িয়াহাটের ছবিটাও।