সাপ্তাহিক লকডাউন: ধর্মতলায় ব্যারিকেড তৈরি করে যান নিয়ন্ত্রণ পুলিশের, পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2020 11:43 AM (IST)

আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন। কলকাতার বিভিন্ন রাস্তায় কড়া নজরদারি পুলিশের। ব্যারিকেড তৈরি করে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথি। বিনা প্রয়োজনে বের হলে পাঠানো হচ্ছে বাড়িতে। করোনা-বিধি মেনে চলার পরামর্শ।