West Bengal Assembly Election 2021: ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন Deepankar De, Bharat Kaul
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2021 08:37 PM (IST)

আজ তৃণমূলে যোগদান করলেন অভিনেতা দীপঙ্কর দে (Deepankar De)। শাসকদলে যোগ অভিনেতা ভরত কল (Bharat Kaul)-এরও। যোগদানের পর অভিনেতা দীপঙ্কর দে বলেন, "আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে। আমি বহুদিন ধরেই তৃণমূলের সমর্থক। আমি কোনওদিন বিজেপিকে (BJP) সমর্থন করিনি। আমায় মনে হয়েছে, পশ্চিমবঙ্গকে সঠিকভাবে পথ দেখানো, পথ নির্দেশ দেখাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গবাসীরা সকলে মুখ্য়মন্ত্রীকে দিদি বলে ডাকেন, আমি মনে করি উনি বঙ্গমাতা।"