রাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন!

রাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। একদিনে আক্রান্তের সংখ্যাও ফের একবারে চার হাজারের কাছাকাছি। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৮১। সোমবার ৩ হাজার ৯৫৭ জন। রবিবার ৩ হাজার ৯৮৭। শনিবার ৩ হাজার ৯৯৩। শুক্রবার ৩ হাজার ৯৭৯।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৯ জন।
এখনও পর্যন্ত বাংলায় ৩ লক্ষ ৪৬ হাজার ২৬২ জন করোনার সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। 
বর্তমানে রাজ্যে চিকিত্‍সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ২৪৬।
সুস্থতার হার ৮৮.৮৮ শতাংশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola