West Bengal Elections 2021: দেশের শিল্প জগৎ সঙ্কটে, এরাজ্যে শিল্পীদের হেনস্থা করা হয় না, তৃণমূল ভবন থেকে কেন্দ্রকে নিশানা Bratya Basu-র

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একইসঙ্গে যোগ দেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত। রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ভবনে ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন এই দুজন। আজ এই যোগদান অনুষ্ঠান থেকে ব্রাত্য বসু বলেন, "এই মুহূর্তে দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের হুমকি দেওয়া হচ্ছে। আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হচ্ছে। কঙ্গনা রানাউতের মতো অভিনেতাদের বাদ দিয়ে বাকিরা কাঁটা হয়ে আছেন।" তিনি আরও বলেন, "আমাদের রাজ্যে পরিস্থিতি তেমন নয়। এরাজ্যে শিল্পীদের হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় এলে সেই বাকস্বাধীনতা থাকবে না", স্পষ্ট জানালেন ব্রাত্য বসু। "যারা বিজেপিতে গেছেন তাঁরা ফিরে আসুন", আহ্বান ব্রাত্য বসুর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola